স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী
অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার
হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর বৃহস্পতিবার সারা দেশে তাণ্ডব
চালিয়েছে দলটি।
▼
Friday, March 01, 2013
ঈদগাঁওতে দফায় দফায় সংঘর্ষ- নিহত ১,আহত ২শতাধিক,যানবাহনে অগ্নি সংযোগ, গুলি বর্ষণ,আটক ৯
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ ও সাঈদী
সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিহত ১ ও গুরুতর আহত অপর
একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত আবদুর রশিদ সদর উপজেলার ইসলামাবাদ
ইউনিয়নের বোয়ালখালীর হাজী ইলিয়াছের পুত্র ও ২ সন্তানের জনক আবদুর রশিদ
(৩২) আর গুরুতর আহত শফি আলম (২৫), একই ইউনিয়নের পাঁহাশিয়াখালীর মোহাম্মদ
হোসেনের পুত্র।
পেকুয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত শিবির কর্মীর লাশ নিয়ে মিছিল, এলাকায় উত্তেজনা, আটক ৪
কক্সবাজারের পেকুয়ায় জামায়াত-শিবিরের
সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার
বিকালে পুলিশের গুলিতে ১ শিবির কর্মী নিহতসহ জামায়াতের অর্ধ-শতাধিক
নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।
সাঈদীর মৃত্যুদণ্ড: দেশজুড়ে বিক্ষোভে নিহত ৪৫, জামায়াতের দাবি ৫০
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের
প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজপথে নেমে এসেছে জামায়াতে
ইসলামী-ছাত্রশিবিরের নেতাকর্মীরা।