Sunday, September 16, 2012

নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কৃষিপণ্য পেকুয়ায় হিমাগার নেই!

পেকুয়া উপজেলায় হিমাগার না থাকায় প্রতি বছর লাখ লাখ টাকার কৃষিপণ্য পচে নষ্ট হচ্ছে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। পেকুয়ায় প্রতি বছর শুকনো মৌসুমে কৃষকরা আমন-বোরোর পাশাপাশি নানা প্রজাতির সবজির চাষ করে আসছেন।

মহেশখালী দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় আদম পাচার

মহেশখালী দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় দেদার আদম পাচার করে চলেছে পাচারকারীরা। এরই মধ্যে মহেশখালী উপজেলার বিভিন্ন পয়েন্টকে নিরাপদ পাচারের স্থান হিসেবে ব্যবহার করছে একটি সিন্ডিকেট।

ফের ডাকঘরমুখী হচ্ছে সাধারণ মানুষ

মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে কেউ আর চিঠি লেখে না। চিঠিপত্রের তেমন আদান-প্রদান না থাকায় গ্রামের ডাকঘরগুলো ঝিমিয়ে পড়েছিল। ডাক পিয়ন বা পোস্টমাস্টারদেরও তেমন কাজ ছিল না; কিন্তু গ্রামের সেই পোস্ট অফিসগুলো এখন ফের সক্রিয়।

ইয়াবা ঠেকাতে কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট

দেশে ইয়াবার একমাত্র প্রবেশপথ হিসেবে পরিচিত সীমান্ত জেলা কক্সবাজারের টেকনাফে সার্কেল অফিস এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজ এলাকায় চেকপোস্ট বসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উখিয়ায় ফসলি জমিতে বসতবাড়ি

উখিয়ার ফসলি জমিতে আবাসস্থল তৈরি হিড়িক পড়েছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরির ফলে কমে যাচ্ছে ফসলি জমি। সরকার ফসলি জমিতে অবকাঠামো তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা প্রশাসন পর্যায়ে নীতিমালা আরোপ করলেও ওই নির্দেশ এখানে কার্যকর হচ্ছে না।