কক্সবাজারের রামু ও উখিয়ার বৌদ্ধ উপাসনালয়ে হামলার ঘটনায় রোহিঙ্গা জঙ্গিদের হাত রয়েছে বলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সন্দেহ করছেন। তাঁদের ধারণা, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে মুসলমানদের ওপর যে নির্যাতন হয়েছে, তার প্রতিশোধ নিতেই বৌদ্ধ উপাসনালয়ে হামলা চালানো হয়।
Tuesday, October 02, 2012
বৌদ্ধপল্লিতে হামলাঃ সন্দেহে রোহিঙ্গা জঙ্গিরা
সূত্র ও লেখক @Source & Writer:
আব্দুল কুদ্দুস,
কামরুল হাসান,
প্রথম আলো,
বৌদ্ধধর্ম,
রামু
হামলাকারীরা আসে পূর্ণ প্রস্তুতি নিয়ে
কক্সবাজারের রামুতে শনি ও রবিবার ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনাটিকে 'পরিকল্পিত' বলে জানতে পেরেছে এলাকাবাসী ও প্রশাসন। হামলাকারীদের বেশির ভাগ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগেই প্রস্তুতি নিয়ে দলে দলে ও ট্রাকে করে মিছিল নিয়ে এসেই উপজেলা সদরের বড়ুয়াপাড়ায় হামলে পড়ে।
সূত্র ও লেখক @Source & Writer:
কালের কণ্ঠ,
তোফায়েল আহমদ,
বৌদ্ধধর্ম,
রামু