টেকনাফ-কক্সবাজার সি-বিচ এলাকা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সরকার এটিকে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করলেও প্রতিনিয়ত ঘটছে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড।
পরিবেশ অধিদপ্তরসহ একাধিক বেসরকারি সংস্থা এসব এলাকায় জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও পরিবেশ রক্ষায় কাজ করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এসব এলাকায় চলছে দলবল নিয়ে লোকজনের প্রাকৃতিক পাথর উত্তোলন, পোনা আহরণ, বিচ এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণসহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। রোববার সিভিএ ইসিএ প্রকল্পের আওতায় ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় পরিবেশ অধিদপ্তর নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা শেষে প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে টেকনাফ সৈকতে পরিবেশ বিধ্বংসী বিভিন্ন কাজের চিত্র ধরা পড়ে। পরিদর্শনকালে বাহারছড়া হাজমপাড়া ইসিএ এলাকায় অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। কচ্ছপিয়া সি-বিচ এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুরা প্রাকৃতিক পাথর উত্তোলন করতে দেখে পরিবেশ অধিদপ্তর ও নেকমের কর্মকর্তা ও কর্মীরা তাদের ধাওয়া করে বন্ধ করে দেয়। এছাড়া সি-বিচ এলাকার বিভিন্ন স্থানে খুঁটি পুঁতে নেট জাল ব্যবহার করে পোনা আহরণ ও ঝাউগাছের বাগানে অবৈধ রোহিঙ্গার বসবাস এখনও বহাল তবিয়তে রয়েছে। নির্বিঘ্নে চলছে সাগরে মাছ শিকাররত নৌকা ও ট্রলার, অবাধ কারেন্ট জালের ব্যবহার। এসব কিছু মিলে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকাটি (ইসিএ) নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এসব বিষয়ে অচিরেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানান, কক্সবাজারস্থ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম। এর আগে সকালে টেকনাফ বন্দর সংলগ্ন কেরুনতলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিআইডি আবদুল মালেক, এনআরএমও হাসিবুর রহমান ও টেকনাফ নেকম ইনচার্জ নারায়ণ দাস।Monday, February 11, 2013
সি-বিচ এলাকা নিয়ন্ত্রণহীন
লেখাটি সূত্র ও লেখকের সৌজন্যে কপি পোস্ট করেছেন
Anonymous
সূত্র ও লেখক @Source & Writer:
জীব ও প্রাণবৈচিত্র্য,
টেকনাফ,
পরিবেশ বিপর্যয়,
মতবিনিময় ও কর্মশালা,
মানবজমিন
-
বা ড়িটা এখনো ভূতের বাড়ি বলে পরিচিত। সেই বাড়িতে থাকেন রহস্যময় দুই বোন। মনে আছে তাঁদের কথা? মনে পড়ে যাওয়ারই কথা। যদিও মাঝে পাঁচ বছর কেটে গেছে...
-
নকশা অনুমোদন নেই, পরিবেশ ছাড়পত্রও নেই। তবু কক্সবাজার সমুদ্রসৈকতের তীর ঘেঁষে (সি-ইন পয়েন্টে) তৈরি হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের পাঁচতারকা হোটে...
-
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নাফ নদী ও টেকনাফ স্থলবন্দর এবং আরকান সড়ক দিয়ে পানির মতো আসতে শুরু করেছে যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা।
-
এ ই রকম কেউ যদি শুধায় স্বর্গের হুরিরা কেমন নিজের মুখখানা দেখিয়ে বলো, এই রকম। কেউ যদি শুধায় চাঁদ কেমন, ছাদে উঠে বলো, এই রকম। কেউ যদি উর্বশী খ...
-
শুক্রবার কক্সবাজার শহরে বিপুল রক্তপাত হয়েছে। পুলিশের গুলিতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকর্মীসহ অন্ততঃ সাত জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়...
-
কক্সবাজারের চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এর ১৭ আরোহী।
-
বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নর...
-
আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। বিগত বছরগুলোতে বিশ্বের অন্যান্য দেশের মতো কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরাও দিবসটি পালন করে ...
-
কক্সবাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
-
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ব্রীজের রেলিং ভেঙ্গে একটি বাস নদীতে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই না ফেরার দেশে চলে গেলেন ১৮জন হতভাগ্য ন...
No comments:
Post a Comment