সরকার কোনভাবেই গুম ও অপহরণের দায় এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছুদিন ধরে যে হারে অপহরণ ও গুম চলাচ্ছে, যেহেতু আমরা সরকারে আছি, সেহেতু গুম ও অপহরণের দায় সরকার কোনভাবে এড়াতে পারে না। দেশে অচিরে দেশে গুম ও অপহরণ বন্ধ হবে বলে আশা করেন তিনি। যারা এসব ঘটনার সাথে জড়িত সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াও আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে। যা অন্য কোন সরকার করতে পারেনি। একটি মহল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চলাচ্ছে। এসব যড়যন্ত্র ও অপপ্রচার কোন কাজে আসবেনা। তাই সবাইকে এসব বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-
বা ড়িটা এখনো ভূতের বাড়ি বলে পরিচিত। সেই বাড়িতে থাকেন রহস্যময় দুই বোন। মনে আছে তাঁদের কথা? মনে পড়ে যাওয়ারই কথা। যদিও মাঝে পাঁচ বছর কেটে গেছে...
-
নকশা অনুমোদন নেই, পরিবেশ ছাড়পত্রও নেই। তবু কক্সবাজার সমুদ্রসৈকতের তীর ঘেঁষে (সি-ইন পয়েন্টে) তৈরি হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের পাঁচতারকা হোটে...
-
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নাফ নদী ও টেকনাফ স্থলবন্দর এবং আরকান সড়ক দিয়ে পানির মতো আসতে শুরু করেছে যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা।
-
এ ই রকম কেউ যদি শুধায় স্বর্গের হুরিরা কেমন নিজের মুখখানা দেখিয়ে বলো, এই রকম। কেউ যদি শুধায় চাঁদ কেমন, ছাদে উঠে বলো, এই রকম। কেউ যদি উর্বশী খ...
-
শুক্রবার কক্সবাজার শহরে বিপুল রক্তপাত হয়েছে। পুলিশের গুলিতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকর্মীসহ অন্ততঃ সাত জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়...
-
কক্সবাজারের চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এর ১৭ আরোহী।
-
আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। বিগত বছরগুলোতে বিশ্বের অন্যান্য দেশের মতো কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরাও দিবসটি পালন করে ...
-
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ব্রীজের রেলিং ভেঙ্গে একটি বাস নদীতে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই না ফেরার দেশে চলে গেলেন ১৮জন হতভাগ্য ন...
-
বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নর...
-
কক্সবাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
No comments:
Post a Comment