নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন ট্রাজিক ব্যাক্তি হয়ে উঠেছেন। দুর্নীতি দূর করার ক্ষেত্রে তিনি তার উচ্চাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। কাজ করার ক্ষেত্রে পর্যাপ্ত রাজনৈতিক ক্ষমতা না থাকায় তিনি অসহায়তার শিকার হয়েছেন। অমর্ত্য সেন স্পষ্ট করে জানিয়েছেন যে, দুর্ণীতি দূর করার ইচ্ছে থাকলেও মনমোহন সিংয়ের হাতে ছিল না রাজনৈতিক ক্ষমতা। আর তাই তাকে যারা চেনেন তারা তাকে একজন দুঃখী মানুষ হিসেবেই মনে রাখবেন। দীর্ঘ ১৩ বছর বাদে এবার শান্তিনিকেতেন অমর্ত্য সেন লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দেবার পর আগের মতই তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদীকে তিনি প্রধানমন্ত্রী দেখতে চান না। তিনি চান ভারতের প্রধানমন্ত্রী হবেন একজন ধর্মনিরপেক্ষ ব্যাক্তি। তবে হিন্দুস্থান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমারের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রয়েছে। বিহারে নীতিশকুমার হয়তো জিততে পারবেন না, তাই বলে তিনি সফল নন একথা বলা যায় না। অমত্য সেন অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে তিনি এমন কিছু উদ্যোগ নিযেচেন যা প্রশংসার যোগ্য। তিনি মনে করেন, চীনের মত দেশের উন্নয়নের হারকে প্রায় ধরে ফেলার ক্ষেত্রে ভারতের দ্বিতীয ইউপিএ সরকার দেশের অর্থনীতিকে সর্বোচ্চ হারে নিয়ে যেতে সফল হয়েছে। ভারতের নতুন সরকারের সামনে দু ধরণের ইস্যু থাকবে বলে তিনি জানিয়েচেন। একটি হল স্বল্পমেয়াদী, অন্যটি হল দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী লক্ষ্য হতে হবে সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মুদ্রস্ফীতিকে কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহন। তবে সরকারের দীর্ঘমেয়াদী নীতির পরিবর্তন না করে এটা করা খুব সহজ নয় বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ভারতের অর্থনীতিকে বিশ্বের প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে আসাটাও খুব জরুরি বলে তিনি জানান।
-
বা ড়িটা এখনো ভূতের বাড়ি বলে পরিচিত। সেই বাড়িতে থাকেন রহস্যময় দুই বোন। মনে আছে তাঁদের কথা? মনে পড়ে যাওয়ারই কথা। যদিও মাঝে পাঁচ বছর কেটে গেছে...
-
নকশা অনুমোদন নেই, পরিবেশ ছাড়পত্রও নেই। তবু কক্সবাজার সমুদ্রসৈকতের তীর ঘেঁষে (সি-ইন পয়েন্টে) তৈরি হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের পাঁচতারকা হোটে...
-
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নাফ নদী ও টেকনাফ স্থলবন্দর এবং আরকান সড়ক দিয়ে পানির মতো আসতে শুরু করেছে যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা।
-
এ ই রকম কেউ যদি শুধায় স্বর্গের হুরিরা কেমন নিজের মুখখানা দেখিয়ে বলো, এই রকম। কেউ যদি শুধায় চাঁদ কেমন, ছাদে উঠে বলো, এই রকম। কেউ যদি উর্বশী খ...
-
শুক্রবার কক্সবাজার শহরে বিপুল রক্তপাত হয়েছে। পুলিশের গুলিতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকর্মীসহ অন্ততঃ সাত জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়...
-
কক্সবাজারের চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এর ১৭ আরোহী।
-
বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নর...
-
আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। বিগত বছরগুলোতে বিশ্বের অন্যান্য দেশের মতো কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরাও দিবসটি পালন করে ...
-
কক্সবাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
-
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ব্রীজের রেলিং ভেঙ্গে একটি বাস নদীতে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই না ফেরার দেশে চলে গেলেন ১৮জন হতভাগ্য ন...
No comments:
Post a Comment